অপারেশন সিন্দুর-এর পর ভারত-পাক সীমান্ত উত্তেজনার জেরে ১৫ মে ২০২৫ সকাল ৫.২৯ পর্যন্ত বন্ধ ছিলো ৩২ টি বিমানবন্দর। শনিবার যুদ্ধবিরতির পর রবিবার জম্মু ও কাশ্মীর এ তেমন উত্তেজনা লক্ষ্য করা যায়নি।

এবার Airport Authority of India (AAI) এবং সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিশের মাধ্যমেই পরিষ্কার হয়ে গিয়েছিলো, উত্তর ও পশ্চিম ভারতের ৩২ টি বিমান‌বন্দর পুনরায় তাদের পরিষেবা চালু করতে চলেছে। সেগুলি হ’ল অধমপুর, অম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাতিন্ডা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ার, দিন্ডন, জয়সলমেঢ়, জম্মু, জামনগর, যোধপুর, খান্ডলা, কাংরা, কেশুধ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস ও উত্তরলাই।

চন্ডিগড় বিমানবন্দরের নোটিশ অনুযায়ী ১২ মে সকাল ১০.৩০ থেকে পুনরায় শুরু হয়েছে বিমান‌ পরিষেবা।

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা ঠান্ডা হতেই ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় ফ্লাইট পরিষেবা স্বাভাবিক করার জন্য আর্জি জানিয়েছিলেন।

Leave a comment