গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব বনার দিল্লির ম্যাচ মাঝ‌ পথেই বন্ধ করে দেওয়া হয়। এবং দর্শকবৃন্দকে স্টেডিয়াম খালি করতে বলা হয়। এর ২৪ ঘন্টার মধ্যেই জরুরী বৈঠক ডেকে বিসিসিআই এর তরফে আইপিএল স্থগিত করে দেওয়া হয় আগামী এক সপ্তাহের জন্য।

তবে সিজ় ফায়ার হওয়ার পর থেকেই আইপিএল এর বাকি অংশ শুরুয়করা নিয়ে কাজ করে চলেছে বাসিসিআই। এইমুহুর্তে সূত্রের খবর অনুযায়ী সরকারি শীলমোহর না পড়লেও সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ বা ১৭ মে আইপিএলের বাকি অংশ শুরু হতে পারে। সময়সূচী তে কিছু বদল আনা হবে বাকি অংশে এবং ফাইনালের তারিখ হতে পারে ২৫ মে এর বদলে ৩০ মে।

Leave a comment