গত পাঁচদিন ধরে ভারত ও পাকিস্তানের সীমান্ত সংঘাতে গোটা বিশ্ব জুড়েই বাড়ছিলো উদ্বেগ। শনিবার বিকেল ৫ টা নাগাদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

কিন্তু সন্ধ্যা সাতটায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ওপার থেকে গোলা গুলি চালাতে থাকে পাকিস্তান। তার কড়া জবাব ইতিমধ্যেই দিয়ছে ভারত। আজ সকালেও পাকিস্তানের ডিজিএমও-র সাথে ভারতের ডিজিএমও-র কথা হয়। সেখানেও ভারত পরিষ্কার করে দেয় যদি পাকিস্তান কোনোরকম ভাবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তাহলে তার কড়া জবাব দেবে ভারত।

আজ সন্ধ্যা প্রেস কনফারেন্স সেই কথাই জনসমক্ষে জানালেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই। ইতিমধ্যেই অপারেশন সিন্দুর এর মাধ্যমে পাকিস্তানের ৪ টি ও পিওকে তে ৫ টি জঙ্গিঘাটি উড়িয়ে দিয়েছে ভারত।

Leave a comment