আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ, বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর আবহাওয়া চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছ বেশ‌ কিছু জেলায়।

এর সাথেই আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। সঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদীয়া তে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সঙ্গে চলতে পারে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘটায় দমকা ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গেও রেহাই নেই অবস্তিকর গরম থেকে। মালদা, দক্ষিণ দিনাজপুথে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উপরের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা উল্লেখ করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গেই চলতে পারে ৪০ – ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। শহরের তাপমাত্রায় তেমন কোনও বদল উল্লেখ করেনি হাওয়া অফিস। এইরকম আবহাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে কলকাতায়

Leave a comment