একেবারে ইংল্যান্ড সফরের আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা আর তার পরেই একই পথে হাঁটলেন বিরাট কোহলি।

ইতিমধ্যেই ইচ্ছে প্রকাশ করে বিসিসিআই কে জানিয়েছেন বিরাট। যদিও বিরাটকে নিজের সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড।

ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি, ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন। ইংল্যান্ড সফরের ঠিক এক মাস আগে এই ভাবে দুজন তারকা ক্রিকেটারের অবসর ঘোষণায় যথেষ্ট উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট মহল। তবে বোর্ড বিরাটের অবসরের বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নেয়নি।

Leave a comment