কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

আরও কিছু দিন এই অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি ও উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি নীচের তিন জেলায়।

পশ্চিম ও উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়া, গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি উইকন্ডে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হবে। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের মাঝে ৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

তবে উইকেন্ডেই ফিরতে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’-একটি জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকবে।

কলকতায় আজ অর্থাৎ শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ শতাংশ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment