অতীতে ২৬/১১ তে মুম্বাই হামলা এবং কান্দাহারে হাইজ্যাকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় মিডিয়ার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

যে কোনও প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে কোনও লাইভ কভারেজ বা রিয়েলটাইম রিপোর্টিং করতে পারবে না কোনও সংবাদমাধ্যম।

এর ফলে ঝুঁকির মুখে পড়তে পারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তথা সেনা ও নিরাপত্তারক্ষীরা।

কী রয়েছে নির্দেশিকায়?

১. সংবাদমাধ্যম তথা , ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে সতর্ক ও দায়িত্বশীল হয়ে কন্টেন্ট পাবলিশ করতে হবে।

২. প্রতিরক্ষা সংক্রান্ত কোনও অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে কোনও রিয়েলটাইম রিপোর্টিং বা লাইভ আপডেট বা সোর্স নির্ভর রিপোর্ট প্রকাশ করা যাবে না।

৩. কার্গিল যুদ্ধ, ২৬/১১, কান্দাহার হাইজ্যাক-এর ঘটনায় লাইভ কভারেজ বিপদ ডেকে এনেছিলো। সেখান থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত।

৪. ২০১১ সালের কেবিল টিভি অ্যামেন্ডমেট-এর নিয়ম অনুযায়ী 6(1)(p) ধারায় বলা হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় কেবলমাত্র সরকার নিযুক্ত কোনও আধিকারিকের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ব্রিফিং – ই প্রচারে আসতে পারে। এই নিয়ম লঙ্ঘন করলে কেবিল টিভি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই নির্দেশিকা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্বীকৃত প্রাধিকারপ্রাপ্ত আধিকারিকের অনুমোদনে জারি হয়েছে।

Leave a comment