গতকাল রাতেই ধর্মশালা স্টেডিয়ামের ফ্লাড লাইট অফ করে দেওয়া হয় আচমকাই। তার পর থেকেই জল্পনা শুরু হয় ক্রিকেট মহলে। বিসিসিআই এর তরফে আজ জানানো হয় আপাতত স্থগিত হচ্ছে আইপিএল।

তবে আগামী এক সপ্তাহ ধরে পরিস্থিতির মূল্যায়ন করে তারপর আবার শুরু হতে পারে আইপিএলের বাকি অংশ।
বর্তমানে ভারত পাক উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় আইপিএল কর্তৃপক্ষ, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

Leave a comment