ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার ধর্মশালায় আয়োজিত পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচে এইটি ফ্লাড লাইট বিকল হয়ে পড়ে।

১০.১ ওভারের পর রাত ৯.৪০ নাগাদ বন্ধ হয়ে যায় ম্যাচ। এরপরেই স্টেডিয়াম খালি করতে বলা হয়। লোক সরানো হতে থাকে দিল্লির ইন্ডায়া গেট থেকেও।

এই পরিস্থিতিতে আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। এরপরেই জরুরি বৈঠকে বসেছেন বোর্ড কর্তারা। বিদেশি খেলোয়াড়দের ও দর্শকদের নিরাপত্তার কারণে আইপিএলের ভবিষ্যত নিয়ে উঠেছে প্রশ্ন। প্রয়োজনে আইপিএলের সময়সূচি আপাতত স্থগিত করা হতে পারে বলেও সূত্রের খবর। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সরকারি নির্দেশিকা এলে প্রয়োজনে এইবারের মতন বন্ধ হতে পারে আইপিএল।

Leave a comment