২২ এপ্রিল কাশ্মীরের বৈসরণে আচমকা জঙ্গি হানার ঘটনায় প্রাণ গিয়েছিলো ২৬ নিরিহ পর্যটকের। এরপরেই কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রতিশোধের ক্ষোভে ফুঁসতে থাকে। সেই বিষয়টিকেই প্রাধান্য দিয়ে গত মঙ্গলবার রাত দেঢ়টা নাগাদ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯ টি জায়গায় হামলা চালায় ভারতের সশস্ত্রবাহিনী।

ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলায় লস্কর-ই-তৈয়বার শক্ত ঘাটি মুরিদ ও জৈশ-ই-মহম্মদের বাহওয়ালপুর ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই বর্ডার সংলগ্ন ২৫টি বিমান‌বন্দর ও ৩০০ টিরও বেশি ফ্লাইট সাময়িক বন্ধ রাখে ভারত। অপারেশন ‘সিন্দুর’-এর পর থেকেই ক্রীড়া জগতেও এর আঁচ পড়েছে। আগামী রবিবার পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচের ভেনু ধর্মশালা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে।

ওদিকে আইপিএলের ধাচে ২০১৫ সিলে পাকিস্তানে তৈরি হওয়া পিএসএল-ও নাকি বন্ধ হয়ে যেতে পারে। একাদিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় ড্রোন হামলায়। পিএসএল-এ খেলা বিদেশি ক্রিকেটার-ও ফিরতে চাইছেন নিজের দেশে। ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড উইলি ও ক্রিস জর্ডনরাও ফিরতে চাইছেন নিজের দেশে।

একাধিক সূত্রে দাবি করা হচ্ছে, ভারতীয় ড্রোন‌ হামলার জেরে ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে সরানো হচ্ছে ক্রিকেটারদের। আজ রাতেই হওয়ার কথা ছিল পেশোয়ার জলমি বনাম করাচি কিংসের ম্যাচ। তবে এই পরিস্থিতিতে বাতিল হয়েছে সেই ম্যাচ। জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল -এর ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবে এবং সেখানেই ঠিক হবে পিএসএল বন্ধ হবে কি না।

Leave a comment