সামনেই ভারতের ইংল্যান্ড সফর। আর তার আগেই কোনও সাংবাদিক সম্মেলন ছাড়াই শুধুমাত্র ইন্সটাগ্রামে একটা পোস্ট করে নিজের অঅবসরের কথা ঘোষণা করেছেন তিনি।

অবশ্য বিসিসিআই সূত্রে খবর, লাল বলে খারাপ পারফরম্যান্সের পর তিনি ক্যাপ্টেনশিপ পদ হারাতে পারেন। তারপর থেকেই তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছিল। তবে এই আবহে নতুন অধিনায়ক পেতে পারে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হতে পারেন ঋষভ পন্থ, শুভমান গিল বা জসপ্রীত বুমরাহ‌।

কিন্তু নির্বাচকমন্ডলী রোহিতের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তার পদত্যাগ গ্রহণ করে কিনা সেটাই দেখার। কারণ ইংল্যান্ড সফরে এই মুহূর্তে ভারতের নির্বাচকদের হাতে রোহিতের মতন তেমন কোনও অধিনায়ক নেই। তাই এই পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে রোহিতের ইন্সটাগ্রাম থেকেও উধাও হয়েছে সেই পোস্ট।

Leave a comment