পিওকে ও পাকিস্তানের ৯টি জঙ্গিঘাটিতে মিসাইল হামলায় ধ্বংস করেছে ভারতীয় সেনা।
৫০ জন জঙ্গি আহতের সাথে মৃত্যু হয়েছে অন্তত ১২ জঙ্গির।
এর পরেই ভারতের বিদেশসচিব অজিত ডোভাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাক্ষাৎ হয়। এই হামলার বিষয়ে ভারতের সক্ষ থেকে সমস্তরকম তথ্য দেওয়া হয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং রাশিয়াকে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে পিওকে ও পাকিস্তানের মাটিতে কেবলমাত্র জঙ্গি ঘাটিতেই হামলা চালানো হয়েছে।
কোনোভাবেই পাকিস্তানের সেনা পরিকাঠামোতে আঘাত করা হয়নি।
সব মিলিয়ে ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে ও ভারত বিরোধী ষড়যন্ত্র রুখতেই এই পদক্ষেপ নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। এমনটাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

পাকিস্তান সেনা থেকেও স্বীকারোক্তি এসেছে, কোটলি, মুজফফরাবাদ, বাহওয়ালপুর, বাঘ, মুরিদকের মতন একাধিক জায়গায় চলেছে হামলা। পাকিস্তানের এই জায়গা গুলিতেই লস্কর-ই-তৈয়বার সদর দফতর ও মাসুদ আজহারের মাদ্রাসাও রয়েছে বলে খবর।

এর প্রতিক্রিয়া স্বরুপ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজের এক্স হ্যান্ডেলে অসভ্যতার চরম সীমা অতিক্রম করে নির্লজ্জের মতন বলেছেন, “ভারতের এই হামলা ‘কাপুরুষোচিত’। সঠিক সময় মতন এর জবাব পাবে ভারত।”
পাক বিদেশমন্ত্রী ইশক দার ভারতের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের পরিপন্থী বলে ব্যাখ্যা করেন। ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে রাষ্ট্রসংঘের সচিব অ্যান্টনিও গুয়েতারেস দু’দেশকেই সংযত থাকার বার্তা দিয়েছেন।

Leave a comment