আপারদজ বুধবার শুষ্ক ও তাপপ্রবাহের সতর্কতা আছে । উইকেন্ডে শুষ্ক আবহাওয়া এবং তাপপ্রবাহ চলবে রাজ্যের চার জেলায় । কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৮ থেকে ৪০ ডিগ্রি। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে জাবার সম্ভাবনা। আজ, বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে।

শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
দক্ষিনবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং সহ মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়ার পরিবর্তন শুক্রবার থেকে।

Leave a comment