উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হওয়ার পর পরই এলো খারাপ খবর। কেদারনাথ ধাম যাত্রার সময় প্রায় ১৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয়। তবে যাঁরা হাঁটতে চাননা বা শারীরিক কারণে যাঁদের হাটাচলা করতে অসুবিধে রয়েছে তাঁদের জন্য রয়েছে ঘোড়া ও খচ্চরের ব্যবস্থা। কিন্তু গত দু’দিনে ১৪টি ঘোড়া ও খচ্ছরের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে একুইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেই হচ্ছে সংক্রমণ।

এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরাখন্ডে। উত্তরাখণ্ড সরকারের পশুপালন বিভাগের সচিব ড: বি.ভি.আর.সি পুরুষোত্তম জানিয়েছেন গত রবিবার ৮টি ঘোড়া ও খচ্চর এবং সোমবার ৬টি ঘোড়া ও খচ্চরের মৃত্যু হয়েছে। এরপরেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ ঘন্টার জন্য চলাচল বন্ধ করে দেওয়া হবে যাতে বোঝা যায় কোন কারণে সংক্রমিত হচ্ছে ঘোড়া ও খচ্চর-গুলি।

জানা যাচ্ছে একমাস আগেও এই রোগের লক্ষণ দেখা যায় ঘোড়া ও খচ্চরের মধ্যে। ৪ঠা এপ্রিল খবর আগে এই ভাইরাস সংক্রমণের।‌প্রায় এক মাসে এই সংক্রমণের ফলে ১৬ হাজার ঘোড়া ও খচ্চরের মৃত্যু হয়েছে।

অবশেষে ঐই ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। আজ একটি দল কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো হবে বলে খবর। তারা বিষয়টির তদন্ত করতেই যাবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Leave a comment