পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল অঞ্চলের উত্তরপ্রান্তে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে বিস্তৃত হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল পর্যন্ত যার অক্ষরেখা গিয়েছে ওড়িশার ওপর দিয়ে। যার জেরে রবিবার রাত থেকেই কালবৈশাখীর প্রভাব শুরু কতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায় এবং ঝড়বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত।

বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েক ঘন্টায় কালবৈশাখী আরম্ভ হতে পারে। একইভাবে বিক্ষিপ্তভাবে শীলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

উত্তরেও আগামী কয়েক ঘন্টায় মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরুর কথা জানিয়েছে আলীপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া চলার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী, উত্তরবঙ্গের ৫টি জেলায় আগামী দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ধোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

Leave a comment